মণিপুরে শান্তি প্রতিষ্ঠার দাবিতে রাজপথে শিক্ষক- কর্মচারীরা

আগরতলা : মণিপুর ইস্যুতে ত্রিপুরায় সরব শ্রমিক-ক্ষেতমজুর-শিক্ষক- কর্মচারীরা। মঙ্গলবার শ্রমিক- কৃষকের পরেই রাজধানীতে স্লোগান সোচ্চার বিশাল মিছিল করে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি আইচ বি রোড। মণিপুরের এই বীভৎসতা মানবতার কলঙ্ক। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই বার্তায় আগরতলা শহরে বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন শিখক-কর্মচারীরা। এদিন মেলারমাঠ থেকে বের হয় মিছিল। বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মিছিল। মিছিলে ছিলেন কর্মচারী নেতা স্বপন বল, মহুয়া রায় সহ অন্যরা। মণিপুরে ভ্রাতৃঘাতী দাঙ্গায় বর্তমান অবস্থা তুলে ধরে শিক্ষক-কর্মচারী নেতা স্বপন বল বলেন, ৫০ হাজারের বেশি মানুষ বাড়ি ঘর ছাড়া। তিনি বলেন, মণিপুরের যে বীভৎসতা অতীতের সমস্ত ভ্রাতৃঘাতী দাঙ্গার রেকর্ডকে ম্লান করে দিয়েছে।এই দাঙ্গা আর চলতে দেওয়া যায় না। তারা দাবি জানান, মণিপুরে শান্তি প্রতিষ্ঠা যাতে দ্রুত হয়। যারা মারা গেছেন তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানান স্বপন বাবু। যারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা