রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বুদ্ধ জয়ন্তী

আগরতলা : ভগবান বুদ্ধের জন্মদিন প্রতিবছর বৌদ্ধ জয়ন্তী হিসেবে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যেও উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বিদের অন্যতম উৎসব হল বৌদ্ধ পূর্ণিমা বা বৌদ্ধ জয়ন্তী। রাজ্যের বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রথা রীতি নীতি মেনে বৌদ্ধ জয়ন্তী পালন করা হয়ে থাকে। এবছর ২৫৬৮ তম বুদ্ধ জয়ন্তী। আগরতলা বেনুবন বৌদ্ধ বিহারে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান। এদিন সকালে বৌদ্ধ ধর্মাবলম্বির লোকজন ভিড় করেন। সেখানে পূজার্চনার পাশাপাশি বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় চলে প্রার্থনা।বৈশাখী পূর্ণিমার দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।এদিকে বৌদ্ধ মন্দির বেনুবন বৌদ্ধ বিহারকে আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। বুধবার থেকেই শুরু হয়েছে দুইদিন ব্যাপী কর্মসূচী বেনুবন বৌদ্ধ বিহারের উদ্যোগে।

Related posts

১৬ নম্বর ওয়ার্ডে জয়ের লক্ষ্যে প্রচারে মুখ্যমন্ত্রী,রামনগর এলাকার বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের নিয়ে নির্বাচনী সভার

গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ৪০ জন মহিলা পশুপালকের হাতে ছাগল তুলে দিল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা! ত্রিপুরা বিভিন্ন জেলায় ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস