সিদ্ধি আশ্রম এলাকায় উচ্ছেদ পুর নিগমের

????????????????????????????????????

ত্রিপুরা আগরতলা : ক্ষতিপূরণ দেওয়ার পরেও অনেকে নোটিশ পেয়ে জায়গা ছাড়েননি। অভিযোগ জায়গা দখল করে বসে থাকেন কতিপয় লোকজন। সেসব জায়গায় রীতিমতো ঘর তৈরি করে ব্যবসা করে আসছিলেন কেউ কেউ। অবশেষে এর বিরুদ্ধে অভিযান চালাল আগরতলা পুর নিগমের টাস্ক ফোরস। শুক্রবার এই অভিযান চলে আগরতলা- সাব্রুম জাতীয় সড়ক সংলগ্ন সিদ্ধি আশ্রম বাজার এলাকায়। এদিন সকাল থেকে চলে অভিযান। পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব বলেন, সিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন যাওয়ার রাস্তা প্রশস্ত করার কাজ হাতে দেয় পূর্ত দপ্তর আগেই। এজন্য যাদের জায়গা পড়েছে তা অধি গ্রহণ করা হয়। অভিযোগ কিছু লোক ক্ষতিপূরণ নিয়েও জায়গা ছাড়ছিলেন না। নোটিশ দেওয়ার পরেও সাড়া দিচ্ছিল না। তাই পুলিস, সদর মহকুমা প্রশাসনের সাহায্য নিয়ে পুর নিগম অভিযান চালায়। ড্রজার নিয়ে ভেঙে ফেলে দোকান সহ বিভিন্ন ঘর।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা