প্রতারণার অভিযোগ গ্রেপ্তার এক

ত্রিপুরা আগরতলা : ফের প্রতারণা। গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ডাকঘরে নিয়োজিত এক গ্রাম সেবক। ধৃতের নাম বিশ্বজিত সরকার। জানা গেছে সোনামুড়া থানাধিন ধনপুর এলাকার বাসিন্দা বিশ্বজিত সরকার। পোস্ট অফিসের যোগেন্দ্রনগর শাখায় গ্রাম সেবক হিসেবে নিযুক্ত হয়। সে গ্রাহকদের একাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলে অর্থ নেয়। অভিযোগ গ্রাহকদের টাকা জমা দেয়নি। এই প্রতারণার ঘটনা নজরে আসতে তাঁর বিরুদ্ধে মহারাজগঞ্জ পুলিস ফাঁড়িতে মামলা হয় ২০২২ সালে। অভিযোগ মামলার পর থেকে অভিযুক্ত পলাতক। অবশেষে রবিবার সোনামুড়া থানার সহায়তায় পুলিস ধনপুর এলাকায় নিজ বাড়ি থেকে বিশ্বজিতকে গ্রেপ্তার করে।পরে আগরতলায় নিয়ে আসে পুলিস।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার