সপ্তম ছাত্র প্রকল্প প্রোগ্রাম হয় প্রজ্ঞাভবনে

ত্রিপুরা আগরতলা : সপ্তম ছাত্র প্রকল্প প্রোগ্রাম হয় প্রজ্ঞাভবনে।ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের তরফে হয় অনুষ্ঠান। বৃহস্পতিবার একদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান-প্রযুক্তি পরিবেশমন্ত্রী অনিমেষ দেববর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য দেও পোদ্দার, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশ নেন। আলোচনা করতে গিয়ে বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন,একটি দেশের অর্থনীতি তখনই সবল হতে পারবে যখন তাঁর রপ্তানি বেশি হবে। বিজ্ঞান যতদিন না পর্যন্ত শীর্ষ স্থানে যাবে দেশের অর্থনীতি শোধরানো যাবে না।বিজ্ঞান প্রযুক্তিকে প্রথম স্তরে রাখতে হবে। সেদিন ভারতকে কেউ আটকাতে পারবে না।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।