পূর্ব থানার জালে ৮ নেশাকারবারি ও চোর

ত্রিপুরা আগরতলা : নেশাকারবারের সঙ্গে চুরির ঘটনাও সংঘটিত করছে একাংশ যুবক। এমনই ৮ জনকে রবিবার রাতে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিস বিভিন্ন জায়গা থেকে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়। প্রথমে রাজধানীর বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিস।তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিস জানতে পারে এদের গ্যাং এ আরও লোক রয়েছে। সেই মোতাবেক আগরতলা টাউন হল এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে জালে তুলে পুলিস।শিশু উদ্যান এলাকা থেকে আরও দুই জনকে আটক করা হয়। অভিযোগ ধৃতরা নেশা কারবারের পাশাপাশি চুরির সাথেও যুক্ত। তাদের কাছ থেকে তিনটি বাইক, একটি রিক্সা, ব্রাউন সুগার ভর্তি ২৩৪ টি কৌটা ও কিছু গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিস। একথা জানান পশ্চিম জেলার পুলিস সুপার কে কিরণ কুমার।

 

 

 

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা