পূর্ব থানার জালে ৮ নেশাকারবারি ও চোর

ত্রিপুরা আগরতলা : নেশাকারবারের সঙ্গে চুরির ঘটনাও সংঘটিত করছে একাংশ যুবক। এমনই ৮ জনকে রবিবার রাতে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিস বিভিন্ন জায়গা থেকে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়। প্রথমে রাজধানীর বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিস।তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিস জানতে পারে এদের গ্যাং এ আরও লোক রয়েছে। সেই মোতাবেক আগরতলা টাউন হল এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে জালে তুলে পুলিস।শিশু উদ্যান এলাকা থেকে আরও দুই জনকে আটক করা হয়। অভিযোগ ধৃতরা নেশা কারবারের পাশাপাশি চুরির সাথেও যুক্ত। তাদের কাছ থেকে তিনটি বাইক, একটি রিক্সা, ব্রাউন সুগার ভর্তি ২৩৪ টি কৌটা ও কিছু গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিস। একথা জানান পশ্চিম জেলার পুলিস সুপার কে কিরণ কুমার।

 

 

 

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার