টি এস ইউর ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা : ১৯৭৮ সালে দুইদিন ব্যাপী খোয়াইয়ে সম্মেলনের মধ্যদিয়ে প্তহচল শুরু করেছিল বাম উপজাতি ছাত্র সংগঠন টি এস ইউ। প্রতিবছর সংগঠনের জন্মদিন শ্রদ্ধা শপথে পালন করে থাকেন কর্মীরা। এবছর টি এস ইউর ৪৭ তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো এবারো সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় মেলারমাঠ ছাত্র-যুব ভবনে।পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদীতে মাল্যদান করেন নেতৃত্ব। প্রতিষ্ঠা দিবসে তাদের স্লোগান শিক্ষা বাঁচাও, রাজ্য বাঁচাও এবং ভবিষ্যৎ বাঁচাও।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি এস ইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যরা।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী