প্রদেশ কংগ্রেস ভবনে মহারাজা বীর বিক্রমকে স্মরণ করলো

আগরতলা : মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের হাত ধরে ত্রিপুরায় যে আধুনিকতার ছোঁয়া লেগেছে সে কারণে রাজ্যবাসী আজো উনাকে মনে রেখেছেন। রাজ্যের শান্তি সম্প্রীতি , জাতি উপজাতির মেলবন্ধনে উনার রাজত্বকাল বর্তমানেও প্রাসঙ্গিক। মহারাজা বীর বিক্রমের জন্ম জয়ন্তীতে একথা বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সোমবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনে হয় ১১৬ তম জন্ম জয়ন্তী উদযাপন। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, উপজাতি নেতা শব্দ কুমার জমাতিয়া সহ অন্যরা। তারা মহারাজার প্রতি শ্রদ্ধা জানান।প্রতি বছর মহারাজাকে জন্মদিনে স্মরণ করে প্রদেশ কংগ্রেস।

Related posts

মন্ত্রী সভার অনুমোদনের পর ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর গেজেট নোটিফিকেশন জারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের

২৩ অক্টোবর মায়ের গমনকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রস্তুতি পর্যালোচনা সভা