কোভিডের ধাক্কায় সময়ের আগেই ঋতুমতী হচ্ছে মেয়েরা? ইঙ্গিত একাধিক গবেষণায়

কলকাতা : সাধারণত ৮ থেকে ১৩ বছর বয়সের মধ্যে বয়ঃসন্ধিতে পৌঁছয় মেয়েরা। বয়ঃসন্ধির পর নারীদেহে গৌণ যৌন লক্ষণগুলি স্পষ্ট হতে শুরু করে। এর কিছু দিন পরই শুরু হয় ঋতুস্রাব। কোভিডের প্রভাবে বহু ক্ষেত্রেই এগিয়ে আসছে এই বয়ঃসন্ধির সময়। সময়ের আগে ঋতুমতী হচ্ছে মেয়েরা। এমনই তথ্য উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে প্রকাশিত একাধিক গবেষণাপত্রে।

সাধারণত ৮ থেকে ১৩ বছর বয়সের মধ্যে বয়ঃসন্ধিতে পৌঁছয় মেয়েরা। বয়ঃসন্ধির পর নারীদেহে গৌণ যৌন লক্ষণগুলি স্পষ্ট হতে শুরু করে। এর কিছু দিন পরই শুরু হয় ঋতুস্রাব। কোভিডের প্রভাবে বহু ক্ষেত্রেই এগিয়ে আসছে এই বয়ঃসন্ধির সময়। সময়ের আগে ঋতুমতী হচ্ছে মেয়েরা। এমনই তথ্য উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে প্রকাশিত একাধিক গবেষণাপত্রে।

এ হেন বিষয়ের প্রভাব শুধু শারীরিক দিক থেকেই নয়, মানসিক ভাবেও প্রভাব ফেলতে পারে বালিকার উপর। বয়ঃসন্ধির কালে হরমোনের ভারসাম্যে বদল আসে। ফলে মানসিক টানাপড়েন শুরু হতে পারে। রক্ত দেখে ভয়ও পেয়ে যেতে পারে বালিকারা। তাই এমন ঘটনা ঘটলে কন্যার পাশে থাকতে হবে বাবা-মাকে, পরামর্শ গবেষকদের।

Related posts

স্বাস্থ্য পরিকাঠামোকে অগ্রাধিকার দিয়েছে সরকার, জিবিতে ৩২০ আইসিইউ শয্যার লক্ষ্য নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

বিশ্ব অপটোমেট্রিক দিবস উপলক্ষ্যে সচেতনতা মূলক পথ নাটক সিটি সেন্টারের সামনে

Liver, Bone Marrow transplants soon, talks on: CM