জন্মদিনে শ্রদ্ধা অনিল সরকারকে

আগরতলা : প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের জন্ম বার্ষিকীতে স্মরণ করলো ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। রবিবার প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ৮৬ তম জন্মবার্ষিকী পালন করা হয়। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে এদিনটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়। প্রথমে প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃত্ব। রাজধানীর মেলারমাঠ স্থিত আম্বেদকর ভবনে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক সহ অন্যরা। সভাপতি বলেন, রাজ্যের যুব এবং সাংস্কৃতিক আন্দোলনকে তেজী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অনিল সরকার। তাই বর্তমানে ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতির উন্নয়ন অনিল সরকারকে ছাড়া চিন্তাও করা যায় না। তাই প্রতিবছর দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর