মেয়রের উপস্থিতিতে স্বচ্ছতাই সেবা কর্মসূচী রামকৃষ্ণ মন্দিরে

আগরতলা : স্বচ্ছতা-ই সেবা কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে কর্মসূচী। আগরতলা পুর নিগমের উদ্যোগে গাঙ্গাইল রোডস্থিত রামকৃষ্ণ মন্দিরে এক কর্মসূচির আয়োজন করা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই কর্মসূচীর সূচনা করেন। মেয়রের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, সেবা পাক্ষিক কর্মসূচি হিসেবে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমের সবগুলি ওয়ার্ডে চলছে এই কর্মসূচী। এই কর্মসূচী হাতে নেওয়ার মূল উদ্দেশ্য হলো মানুষকে পরিবেশ রক্ষার সম্পর্কে সচেতন করা। আগরতলা শহরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্ব নিতে হবে বলেও জানান তিনি।

Related posts

স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা

একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক