জন্মদিনে কল্যাণীতে হিজম ইরাবতকে স্মরণ

আগরতলা : প্রতিবছর মণিপুরের স্বাধীনতা সংগ্রামী হিজম ইরাবত সিং এর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। সোমবার মণিপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হিজম ইরাবত সিং-র ১২৮’তম জন্মদিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে রাজধানীর কল্যাণীস্থিত হিজম ইরাবত সিংর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ, মনিপুরী সাহিত্য পরিষদ ও পুর নিগমের তরফে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য পরিষদের সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই রাজ্য কমিটির সদস্য ধনমনি সিং সহ অন্যান্যরা। সিপিআই রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস জানান মনিপুরে সিপিআই পার্টির প্রতিষ্ঠা করেছিলেন হিজাম ইরাবত সিং। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। এদিন সকালে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান।

 

Related posts

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন

তিন দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে নবজাতকের প্রাণরক্ষা আগরতলা জিবিপি হাসপাতালে, বিনামূল্যে চিকিৎসায় নজির চিকিৎসকদের