চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে দিল এম জি বাজার ফাঁড়ির পুলিস

আগরতলা : পুলিসি তদন্তে উদ্ধার হওয়া চুরি যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ১৪ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল রাজধানীর মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানার ওসির উপস্থিতিতে মোবাইল গুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। পূর্ব আগরতলা থানার ওসি জানান মহারাজগঞ্জ ফাঁড়ি থানায় বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল হারিয়ে যাওয়ার কারনে জিডি এন্ট্রি করা হয়। তারপর মহারাজগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ তদন্তে নেমে হারিয়ে যাওয়া ১৪ টি মোবাইল উদ্ধার করে। বৃহস্পতিবার উদ্ধার হওয়া ১৪ টি মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলের প্রকৃত মালিকরা।

 

 

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!