জে আর বি টির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ দিব্যাঙ্গ চাকরিপ্রত্যাশীদের

আগরতলা : জেআরবিটি গ্রুপ-সির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অনেক আগেই। সম্প্রতি গ্রুপ-ডির মেধা তালিকা প্রকাশ হয়েছে। স্বচ্ছতা বজায় রেখেয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু তালিকা নিয়ে কিছুটা অসন্তুষ্ট দিব্যাঙ্গ চাকরিপ্রত্যাশীরা।জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের কাছে বৃহস্পতিবার ডেপুটেশন দেয় দিব্যাঙ্গ চাকুরিপ্রত্যাশীরা। এদিন দিব্যাঙ্গ চাকুরিপ্রত্যাশীরা জেআরবিটি বোর্ডের অফিসে গিয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। দিব্যাঙ্গ চাকুরিপ্রত্যাশীরা জানান জেআরবিটি বোর্ড গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে চাকুরির জন্য পরীক্ষা নেয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর চাকুরি প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু দেখা যায় গ্রুপ-সি পদে দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত ৩৭ টি ও গ্রুপ-ডি পদে ২০ টি পদ শূন্য রয়ে গেছে। তাই তাদের দাবি কোন ভাগ না করে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত এই শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করার। তাদের এ ধরণের দাবি কতটুকু যুক্তিসঙ্গত তা এখন দেখার।

 

 

Related posts

দেশের বিভিন্ন রাজ্যে বর্তমানে বিজেপির বিরুদ্ধে মানুষ মুখ খুলতে শুরু করেছেঃমানিক সরকার

স্কুল থেকে বাড়ি ফেরার পথে শ্যামলী বাজারে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক সাত বছরের শিশু

ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়মিত নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা দপ্তরে স্মারকলিপি অল ত্রিপুরা এম.টেক/পিএইচ.ডি ইঞ্জিনিয়ারিং ফোরামের