বাল্য বিবাহ নিয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা

আগরতলা : বাল্য বিবাহ নিয়ে কর্মশালা।জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সহযোগিতায় ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে সোমবার এক কর্মশালা হয়। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে মূলত বাল্য বিবাহ নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, সদস্যা চামেলী সাহা সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা জানান এইদিন মূলত বাল্য বিবাহের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাল্য বিবাহ একজন নাবালিকার জন্য অভিশাপ। অভিভাবকদের সচেতনতার অভাবে বাল্য বিবাহ হয়ে থাকে বলে জানান তিনি।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক