রেল পুলিশ এনডিপিএস মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করেছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগরতলা : রাজ্যের ৬ টি জি আর পি থানা এলাকায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫৪ জন ভারতীয় দালাল ধরা পড়েছে। যারা অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ সাহাজায় করেছে। মঙ্গলবার একথা জানান জি আর পির অতিরিক্ত পুলিস সুপার সৌমেন সরকার। তিনি জানান এই সময়ে রেল পুলিশ এনডিপিএস মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করেছে। গাঁজা উদ্ধার হয়েছে ৩ হাজার ২৫৪ কেজি। তার মধ্যে মালিকানা হীন ১ হাজার ৫৯৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে ৮ হাজার ৪১১ বোতল। ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ৩১৪ গ্রাম। নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার হয়েছে ১৭ হাজার ৫০০ টি। বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে ২৩৯ জন। রোহিঙ্গা আটক করা হয়েছে ১৮ জন। সরকারি রেল পুলিসের এধরণের কর্মকাণ্ডে খুশি সকলে।

Related posts

ঘোষণা করা হল TBSE পরিচালিত ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট

প্রচার সজ্জা লাগাতে গিয়ে আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ড এলাকায় আক্রান্ত বাম কর্মী সমর্থকরা

শিক্ষিত নতুন প্রজন্মকে বিজেপির সাথে যুক্ত করতে হবেঃমুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা