হাঁপানিয়া এলাকায় এক যুবতীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

আগরতলা : এক যুবতীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য।মৃত যুবতীর পরিবারের অভিযোগ এটি খুন।ঘটনা আমতলি থানার অন্তর্গত হাঁপানিয়া এলাকায়। মৃত যুবতীর নাম রুপালী দেবনাথ।পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে। জানা গেছে হাঁপানিয়া এলাকার এক বেসরকারি সংস্থায় কাজ করতেন রুপালী দেবনাথ নামে এক যুবতী। কাজের সুবাদে অফিসের একটি ঘরে সে থাকত। রুপালী দেবনাথের এক আত্মীয় জানান বৃহস্পতিবার বিকাল পর্যন্ত রুপালী তাদের বাড়িতে ছিল। সন্ধ্যার প্রাক মুহূর্তে সে অফিসের ঘরে চলে যায় বান্ধবিদের সাথে পূজা দেখতে যাবে বলে। ঘরে যাওয়ার কিছু সময় বাদে এক যুবক উনাদের ফোন করে জানায় রুপালী আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর পেয়ে উনারা হাসপাতালে ছুটে যান। হাসপাতালে গিয়ে রুপালির মৃতদেহ দেখতে পান। তিনি আরও জানান রূপালির হাতে শাখা পড়া ছিল। ঐ যুবক দাবি করেছে সে রূপালিকে বিয়ে করেছে। কিন্তু বাস্তবে রুপালী বিবাহিত ছিল না। তাদের সন্দেহ পরিকল্পনা করে এই যুবক রূপালিকে হত্যা করেছে। মামলা নিয়ে আমতলী থানার পুলিস ঘটনার তদন্ত করছে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা