হাওড়া নদীর দশমীঘাটে নিয়ম মেনে হল মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বাড়ির প্রতিমা নিরঞ্জন

আগরতলা : প্রতিবছরের মতো এবারো মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন হল রবিবার। হাওড়া নদীর দশমীঘাটে যান মুখ্যমন্ত্রী। শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। চলছে প্রতিমা নিরঞ্জন পর্ব। রবিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পিতা প্রয়াত মাখন লাল সাহার বাস ভবনের দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

দশমীঘাটে এদিন প্রতিমা নিরঞ্জন পর্বে উপস্থিত ছিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ প্রয়াত মাখন লাল সাহার পরিবারের সদস্য সদস্যারা। প্রতিমা নিরঞ্জনের পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রতিক্রিয়ায় বলেন প্রত্যাশা অনুযায়ী শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে দুর্গা পূজা। বিজয়া দশমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন প্রতিমা নিরঞ্জনের জন্য দশমীঘাটে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন দুর্গা পূজা হল জাতি- জনজাতি সহ সকল অংশের মানুষের।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা