বাস জিপ চালক সংঘের নাগেরজলা শাখার নতুন কমিটি গঠিত

আগরতলা : নতুন কমিটি গঠিত হল পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘের নাগেরজলা শাখার। কারণ পুরাতন কমিটি রয়েছে, সেই কমিটির মেয়াদ শেষ হয়েছে। তাই নতুন করে ২৯ জনের কমিটির নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে দুইজন যুগ্ম কনভেনার ও চার জন কো-কনভেনার রয়েছে। নতুন কমিটির কনভেনার হলেন রতন দেবনাথ ও যুগ্ম কনভেনার হলেন নড়েন রায়। কো-কনভেনার হলেন জীবন বর্মণ, পান্না গন, রিপন দেবনাথ সহ আরও একজন। বুধবার ই-রিক্সা শ্রমিক সংঘের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই নতুন কমিটির ঘোষণা দেন পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘের সাধারন সম্পাদক আব্দুল হক।পাশাপাশি বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনের নেতারা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!