লাইনচ্যুত আগরতলা মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনের আটটি বগি

আগরতলা : ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার আগরতলা- মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ট্রেনের ৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোন হতাহতের খবর নেই। জানা গেছে বৃহস্পতিবার সকালে যাত্রী নিয়ে আগরতলা থেকে ছেড়েছিল এক্সপ্রেসটি। লামডিং- বদরপুর হিল সেকশনের লামডিং বিভাগে ডিবালং স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। পাওয়ার কার, ট্রেনের ইঞ্জিন সহ ৮ টি বগি লাইন চ্যুত হয়।উদ্ধারে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন। জানা গেছে লামডিং- বদরপুর সিঙ্গেল লাইন সেকশনের উপর দিয়ে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী