এরাবিক ওয়ার্ল্ডের তরফে যোগা আসর

আগরতলা : বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের যোগা-ক্যারাটের প্রশিক্ষণ দেওয়া হয় এরবিক ওয়ার্ল্ড-র উদ্যোগে। নিয়মিত চলে এই সংস্থার ক্লাস। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তের ছোট ছোট বিভিন্ন বয়সের ছেলে- মেয়েদের নিয়ে যোগা প্রতিযোগিতার আয়োজন করলো সংস্থা। রবিবার রাজধানীর কৃষ্ণনগর ব্যানার্জি পাড়া এলাকায় প্রতিযোগিতায় ২২০ জন ছেলে-মেয়ে অংশ নেয়। তিন বিভাগে হয় প্রতিযোগিতা সংস্থার তরফে স্নিগ্ধা রায় জানান, শিশুরা উৎসাহিত হয় আগামী দিনে যাতে বেশি করে অংশ গ্রহণ করে সেজন্য এধরণের কর্মসূচী। আগামী দিনে অন্য ইভেন্টেও যাতে বড় করে প্রতিযোগিতা করা যায় সেই চেষ্টা রয়েছে এরবিক ওয়ার্ল্ডের।এদিকে এদিন প্রতিযোগিতা শেষে প্রতি বিভাগের ৫ জনকে পুরস্কৃত করা হয়।

Related posts

ম্যাচ খেলতে এল না রামকৃষ্ণ ক্লাব, ওয়াকওভারে ৩ পয়েন্ট পেল এগিয়ে চলো সংঘ

TFA পরিচালিত এ-ডিভিশন ফুটবল লিগে সুপারের দৌড় থেকে পিছিয়ে গেলো লালবাহাদুর ব্যায়ামাগার

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি