রাজধানীতে রাতের আঁধারে চুরির ঘটনা বেড়ে চলেছে

আগরতলা : উৎসবের মরশুমে চোরের উৎপাত ক্রমেই বাড়ছে। সুযোগ পেলেই হাত সাফাই করছে চোরের দল।আগরতলা শহরে প্রতিনিয়ত ঘটে চলছে চুরির ঘটনা। বাড়ি ঘরের পাশাপাশি রাস্তার পাশে রাখা গাড়িতেও চুরির ঘটনা সংগঠিত করে যাচ্ছে চোরের দল। সুযোগ পেলেই চোরের দল হাতিয়ে নিচ্ছে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। সোমবার রাতে রামনগর ৮ নং রোডের বাসিন্দা বিপ্রজিত ঘোষের মালবাহী অটো থেকে দুই চোর ব্যাটারি চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনা পাশের বাড়ির সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। দেখা যায় একটি পালসার বাইকে করে দুই চোর আসে এবং মালবাহী অটো থেকে ব্যাটারি চুরি করে পালিয়ে যায়। শুক্রবার সকালে অটোর মালিক ঘটনা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related posts

প্রথা মেনে রাজধানীর দুর্গা বাড়িতে অধিবাস পূজার মাধ্যমে শুরু হলো কাত্যায়নী দুর্গাপূজো

পুর নিগমের ৫ বছর অতিক্রম হলেও কাজ বলতে কিছুই নেইঃমানিক সরকার

ধর্মনগরে সিপিআইএম-এর প্রচার সজ্জা চুরির অভিযোগে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম-এর