আগরতলা রেল স্টেশনে ফের বাংলাদেশী ও রোহিঙ্গা নাগরিক আটক

আগরতলা : অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগ বাংলাদেশী ও রোহিঙ্গা আটক। জি আর পি থানার পুলিস তাদের আটক করে।২ জন বাংলাদেশী নাগরিক ও ৩ জন রোহিঙ্গাকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ জানতে পারে কয়েকজন বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গা আগরতলা রেল স্টেশনে আসতে পারে। সেই সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ রেল স্টেশনে ওত পেতে বসে সোমবার সকাল থেকে। অবশেষে বিকাল বেলায় সাফল্য পায় জিআরপি থানার পুলিশ। আটক করা হয় মোট ৫ জনকে। ধৃতরা প্রথমে নিজেদেরকে ভারতীয় দাবি করে। পরবর্তী সময় জিজ্ঞাসাবাদের পর ধৃতরা স্বীকার করে তাদের মধ্যে তিন জন রোহিঙ্গা ও দুই জন বাংলাদেশী নাগরিক। ধৃত রোহিঙ্গারা জানায় তারা হায়াদ্রাবাদে যাওয়ার উদ্দেশ্যে এসেছে।ধৃত বাংলাদেশী নাগরিকরা জানায় তারা মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে আসে। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। অভিযোগ এভাবে প্রায়শই বাংলাদেশী নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করছে।

Related posts

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

Benjamin Netanyahu agrees to let opposition leader Gadi Eisenkot become Prime Minister first and calls for a unity government

বিরোধী দলনেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মোহনপুরে বিজেপির প্রতিবাদ মিছিল