যুব সমাজ ক্লাব সংলগ্ন পুকুর পরিদর্শন মেয়রের

আগরতলা : রাজধানীর বিভিন্ন এলাকার জলাশয়-পুকুরগুলি সাজিয়ে তুলছে পুর নিগম। এমনই একটি জলাশয় হল রাজধানীর জয়নগরস্থিত যুব সমাজ ক্লাব সংলগ্ন পুকুরটি। নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার পুকুরটি পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। পুর নিগমের মেয়র পুকুরটি পরিদর্শন করে জানান দীর্ঘ বছর পুরানো এই পুকুরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে পৌর নিগমের পক্ষ থেকে। আধুনিক ব্যবস্থার মাধ্যমে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর কাছে পুকুরটি ব্যবহারের উপযোগী করে তোলা হবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্য চেষ্টা চলছে। তার জন্য ব্যয় হবে প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানান তিনি।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক