তিনদিন ব্যাপী এন সি সির গ্রুপ কমান্ডারদের দ্বি-বার্ষিক কনফারেন্স শুরু

আগরতলা : রাজ্যপালের উপস্থিতিতে শুরু হল এনসিসি-র গ্রুপ কমান্ডারদের দ্বি-বার্ষিক কনফারেন্স।রাজধানীর আসাম রাইফেলসের সদর দপ্তরে অবস্থিত এআর অডিটোরিয়ামে এই কনফারেন্স শুরু হয়। এই কনফারেন্স চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। বুধবার কনফারেন্সের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল এনসিসি মেজর জেনারেল গগন দীপ সহ অন্যান্যরা।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন ১৯৬৬ ও ১৯৬৭ সালে তিনি নিজে এনসিসি ক্যাম্পে অংগ্রহন করেছিলেন। সেই সময় সেই রকম কোন পরিকাঠামো ছিল না। ছিল না পাকা শৌচালয়। সেই সময় এনসিসি ক্যাম্পে অংশগ্রহণ করা অনেক কষ্টকর ছিল। বর্তমানে সেই পরিস্থিতি নেই। এনসিসি ক্যাম্প থেকে অনেক কিছু শিখা যায় বলে জানান তিনি।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী