টি এন জি সি এল-র পাইপ লাইন ফেটে রাজধানীতে আতঙ্ক জনমনে

আগরতলা : টি এন জি সি এল-র পাইপ লাইন ফেটে রাজধানীতে আতঙ্ক জনমনে।অল্পের জন্য রক্ষা পেল রাজধানীর পুরনো মোটরস্ট্যান্ড এলাকা। বৃহস্পতিবার রাতে মোটরস্ট্যান্ড এলাকায় টিএনজিসিএল-এর গ্যাসের পাইপ লাইন ফেটে এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়। রাজধানীর মোটরস্ট্যান্ডে বর্তমানে নির্মাণ কাজ চলছে। বৃহস্পতিবার রাতে শ্রমিকরা নির্মাণ কাজের জন্য মাটি কাটার সময় আচমকা টিএনজিসিএল-এর গ্যাসের পাইপ লাইন ফেটে যায় এবং গ্যাস নির্গত হতে থাকে। এই নিয়ে দেখা দেয় আতঙ্ক। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মী ও পুলিশকে। ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। এক পুলিশ অফিসার জানান গভীর রাতে গ্যাসের পাইপ লাইন ফেটে যায়। সাথে সাথে টিএনজিসিএল ও দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয়। টিএনজিসিএল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পাইপ লাইন সারাই করে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা