উত্তরাখণ্ড রাজ্য দিবস উদযাপন করা হয় ত্রিপুরার রাজভবনে

আগরতলা : উত্তরাখণ্ড রাজ্য দিবস উদযাপন করা হয় শনিবার। এদিন এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজভবনে পালন করা হয় উত্তরাখণ্ড রাজ্য দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সহ রাজ্যে কর্মরত উত্তরাখণ্ডের নাগরিকরা। অনুষ্ঠানে উত্তরাখণ্ডের বেশ কয়েকজন নাগরিককে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন কেন্দ্রীয় সরকার সকল রাজ্যের রাজ্যপালকে বলেছে সকল রাজ্যের রাজ্য দিবস পালন করার জন্য। তার জন্য এদিন উত্তরাখণ্ড রাজ্য দিবস পালন করা হয়েছে। উত্তরাখণ্ড একটা দেব ভূমি। সেখানে অনেক ধর্মীয় স্থান রয়েছে। দেশের বড় বড় প্রশিক্ষণ কেন্দ্র গুলি উত্তরাখণ্ডে অবস্থিত।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি