সাড়া জাগিয়ে শেষ হল দুইদিন ব্যাপী রাজ্যভিত্তিক ট্রায়াথলন

আগরতলা : শনিবার সাড়া জাগিয়ে শেষ হল দুইদিন ব্যাপী রাজ্যভিত্তিক ট্রায়াথলন চ্যাষ্পিয়নশীপের সমাপ্তি হয় শনিবার। রাজধানীর উমাকান্ত সুইমিংপুল প্রাঙ্গনে হয় সমাপ্তি অনুষ্ঠান। প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়াররা অংশগ্রহন করে। এই প্রতিযোগিতায় সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র বালক ও বালিকারা অংশগ্রহণ করে। শনিবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, ট্রায়াথলন এসোসিয়েশনের সম্পাদক অমিয় কুমার দাস সহ অন্যান্যরা। সমাপ্তি অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা