শুক্রবার থেকে রাজ্যে পেট্রোল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে- সুশান্ত

আগরতলা : অবশেষে পেট্রোল-ডিজেল নিয়ে আশার বাণী শোনালেন পরিবহণ ও খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।তিনি জানান শুক্রবার থেকে রাজ্যে পেট্রোল ও ডিজেল সঙ্কট স্বাভাবিক হয়ে যাবে।আশার বাণী শোনালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান বুধবার রেলের দুটি ওয়াগনার পেট্রোল ও ডিজেল নিয়ে রাজ্যে পৌঁছে গেছে। বৃহস্পতিবার রাতের মধ্যে রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্প গুলিতে এই পেট্রোল ও ডিজেল পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আসামের লামডিং ও বদরপুরের মধ্যে যে রেল ট্র্যাকের ক্ষতি হয়েছে তা এক দুই দিনের মধ্যে সারাই হয়ে যাবে। বুধবার যে পেট্রোল ও ডিজেল রাজ্যে এসে পৌঁছেছে তা দিয়ে রাজ্যের ৮ থেকে ৯ দিন চলে যাবে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!