রাজধানীর রাধানগর একটি পেট্রোল পাম্পে অভিযান

আগরতলা : রাজধানীর রাধানগর একটি পেট্রোল পাম্পে অভিযান।সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাজধানীর রাধানগরস্থিত আশিষ পেট্রোল পাম্পে অভিযান চালায় ওজন পরিমাপ দপ্তর ও সদর মহাকুমা প্রশাসনের আধিকারিকরা। আধিকারিকরা এদিন আশিস পেট্রোল পাম্পে গিয়ে পাম্পের মেশিন গুলি পরীক্ষা করে দেখেন। এক আধিকারিক জানান দুটি মেশিনে কারচুপি করার সত্যতা খুঁজে পেয়েছেন। আশিস পেট্রোল পাম্প থেকে যান চালকদের পেট্রোল সঠিক পরিমাণে দেওয়া হলেও ডিজেল প্রদানের ক্ষেত্রে দুইটি মেশিনে কারচুপি করা হচ্ছে। দুইটি মেশিনে প্রতি ৫ লিটার ডিজেলের মধ্যে প্রায় ৫ মিলি লিটার ডিজেল কম দেওয়া হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের নিকট রিপোর্ট পেশ করা হবে বলে জানান আধিকারিক।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার