৭২ তম উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের প্ল্যানারি অধিবেশন হয় আগরতলায়

আগরতলা : ৭২ তম উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের প্ল্যানারি অধিবেশন হয় আগরতলায়। শনিবার প্রজ্ঞা ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পৌরহিত্যে শুরু হয় বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া, ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার সহ সিকিম, অরুনাচল প্রদেশ, মনিপুর, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মিজোরামের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত রয়েছেন। প্রজ্ঞা ভবনে এদিন এক এক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া, ডোনার মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ প্রতিনিধিদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে প্রজ্ঞা ভবনে উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকের সুচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের এক বছরের কাজকর্ম সহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে এসেছে।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী