সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে সাড়া জাগানো রক্তদান শিবির

আগরতলা : সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে সাড়া জাগানো রক্তদান শিবির।মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমান কৃএিম গো-প্রজনন কর্মী এসোসিয়েশনের উদ্যোগে হয় রক্তদান শিবির। রাজধানীর বটতলা এলাকায় আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা। এদিন শিবিরে বহু রক্তদাতা উৎসাহের সাথে রক্তদান করে। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন মানব সেবার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রক্তদান। রক্তদান মানে জীবন দান। ত্রিপুরা রাজ্যে স্বেচ্ছায় রক্তদান করে মানুষ। অন্যান্য রাজ্যে এমনটা হয় না। ত্রিপুরা রাজ্যে যারা রক্তদান করে তাদের রক্ত কার শরীরে যাবে তা রক্তদাতা জানে না। তার জন্য রক্তদানকে মহৎ দান বলা হয়ে থাকে। শিবিরকে ঘিরে বেশ সাড়া পড়ে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!