Home First post পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

by sokalsandhya
0 comments

আগরতলা : পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় মামলা নথিভুক্ত হওয়ার ৫ দিন পরেও কেন কোন গ্রেপ্তার নেই ? বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন উত্থাপন করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন সম্পাদকের বাড়ির সামনে বেআইনি ভাবে রাস্তা অবরোধ করে খুনের হুমকি দেওয়ার পর থানায় অভিযোগ জানানোর পর পুলিশ প্রথমে মামলা লিপিবদ্ধ করে নি। খোদ মুখ্যমন্ত্রী এই বিষয়ে মুখ খোলার পর পুলিশ মামলা নথিভুক্ত করে। কিন্তু এখনো পর্যন্ত একজন অভিযুক্তও গ্রেপ্তার হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ নিরাপত্তা হীনতায় ভুগবে এটাই স্বাভাবিক।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles