16
আগরতলা : সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করার অভিযোগে আটক দুই ব্যক্তি। শুক্রবার গভীর রাতে সাউথ ত্রিপুরা মনু এলাকা থেকে সুবীর রায় ত্রিপুরা ও নড়সিংগড় এলাকা থেকে দীপক চন্দ্র পালকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। জানা যায় অভিযুক্ত দুই ব্যক্তি সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে কুরুচিকর পোস্ট করেছিল। সেই অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তবে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করার বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। শুক্রবার রাতে খোদ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। একাধিক বার তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ।