আগরতলা : আগরতলা পুর নিগমের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সিপিআইএম-এর। সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে মিছিল শেষে পুর নিগমে ডেপুটেশন প্রদান করা হয়। এইদিন প্রথমে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এক মিছিল সংগঠিত করা হয় আগরতলা শহরে। মূলত বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ না করা, বেহাল রাস্তা ও ড্রেন দ্রুত সংস্কার করা, নিগম এলাকায় পর্যাপ্ত পরিমাণে দূষণ মুক্ত পানীয় জল সরবরাহ করার দাবিতে এইদিনের বিক্ষোভ মিছিল ও গনডেপুটেশান প্রদান করা হয়। এইদিনের মিছিলের অগ্র ভাগে ছিলেন সিপিআইএম নেতা মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। এইদিন মিছিল শেষে আগরতলা পুর নিগমে গনডেপুটেশান প্রদান করা হয়। এক সাক্ষাৎকারে মানিক দে জানান পুর নিগম গঠিত হওয়ার পর আগরতলা শহরের উন্নতি হয়েছে। তা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নিগম বাসীর উপর একের পর এক করের বোঝা চাপিয়ে দিচ্ছে। কিন্তু সেই অনুযায়ী পরিষেবা কিছু নেই। নিয়মিত আগরতলা শহর এলাকার আবর্জনা সাফাই করা হয় না। নিষ্কাশনি ব্যবস্থা অবহেলিত, বৃষ্টি হলেই আগরতলা শহরের বেশকিছু এলাকা জলে ডুবে যায়। তার সাথে যুক্ত হয়েছে উচ্ছেদ অভিযান। বিকল্প কোন ব্যবস্থা না করে গায়ের জোরে উচ্ছেদ অভিযান করা হচ্ছে একের পর এক।
আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সিপিআইএম-এর
6