Home » ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে রীতি মেনে সম্পন্ন হল নবমী পূজা

ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে রীতি মেনে সম্পন্ন হল নবমী পূজা

by sokalsandhya
0 comments

আগরতলা : বাঙালিদের শ্রেষ্ঠ উৎসবের মধ্যে অন্যতম হল দুর্গা পূজা। এই বছর সপ্তমী, অধি সপ্তমী, অষ্টমীর পর মঙ্গলবার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে রীতি মেনে সম্পন্ন হল নবমী পূজা। নিয়ম মেনে এইদিন দেওয়া হয় মহিষ বলি। নবমী পূজা উপলক্ষ্যে এইদিন সকাল থেকে দুর্গা বাড়িতে ভিড় জমান অসংখ্য ভক্ত। দুর্গা বাড়ির পুরহিত জানান এইদিন সকাল ৮ টা ৪ মিনিটে নবমী পূজা শুরু হয়। তারপর মায়ের আরতি হয়। তারপর চণ্ডীঘরে মহিষ ও পাঠা উৎসর্গ করা হয়। ৯ টা ২৭ মিনিটে মাকে ভোগ দেওয়া হবে। এইদিন ৯ টা ২৭ মিনিটের পর দশমীর তিথি শুরু হয়ে গেছে। বুধবার সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে দশমী পূজা। দশমীর তিথি বুধবার ১০ টা ২৮ মিনিটে শেষ হবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles