Home First post রাজধানীর কাশিপুর কোঅপারেটিভ এলাকার বাসিন্দারা জল যন্ত্রণা থেকে মুক্তির দাবি জানাল

রাজধানীর কাশিপুর কোঅপারেটিভ এলাকার বাসিন্দারা জল যন্ত্রণা থেকে মুক্তির দাবি জানাল

by sokalsandhya
0 comments

আগরতলা : খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অধিন কাশিপুর কোঅপারেটিভ এলাকার দীর্ঘ দিনের সমস্যা জল যন্ত্রণা। বর্ষার মরশুমে সামান্য বৃষ্টি হলে এলাকায় যাতায়াতের একমাত্র রাস্তায় জল জমে যায়। এই এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। রাস্তায় জল জমে থাকার কারনে এই এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে দাড়ায়। বর্তমানেও এলাকার একই অবস্থা। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ফুটে উঠল এলাকার একমাত্র রাস্তাটিতে হাঁটু সমান জল জমে রয়েছে। আর সেই জলের উপর দিয়ে পায়ে হেটে এলাকাবাসিদের চলাচল করতে হচ্ছে। এলাকার বাসিন্দারা জানান এলাকার এই সমস্যাটি দীর্ঘ বছরের। সামান্য বৃষ্টি হলে এলাকার একমাত্র রাস্তায় জল জমে যায়। এই সমস্যার বিষয়ে এলাকার বিধায়ক থেকে কর্পোরেটর সকলকে জানানো হয়েছে। পূর্ত দপ্তরকেও জানানো হয়েছে। তাদের একটাই দাবি এলাকার রাস্তাটি ঠিক করে দেওয়া হোক। যাতে করে তারা জল যন্ত্রণা থেকে মুক্তি পায়। এলাকাবাসিরা জানান সামান্য বৃষ্টি হলে বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে যায়। এলাকার ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। তাই তাদের একটাই দাবি তাদেরকে এই জল যন্ত্রণা থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হোক। এখন দেখার সংশ্লিষ্ট দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles