3
আগরতলা : খুঁটি পূজার মধ্যদিয়ে এই বছরের দুর্গা পূজার প্রস্তুতি শুরু করল ভট্টপুকুর কালিটিলাস্থিত শান্তি সংঘ ক্লাব। শনিবার অনুষ্ঠিত হয় শান্তি সংঘর খুঁটি পূজা। আর এই খুঁটি পূজা উপলক্ষ্যে এইদিন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই বছর প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয় করে দুর্গা পুজোর আয়োজন করেছে শান্তি সংঘ ক্লাব। ক্লাবের এক সদস্য জানান এলাকার লোকজন সহ ক্লাবের সকল সদস্য মিলিত ভাবে দুর্গা পূজার আয়োজন করেছে।