আগরতলা ২০ নভেম্বর:– সাব জুনিয়ার কাবাডি বালক ও বালিকা উভয় দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর এন.এস.আর.সি.সি-র হলে। ত্রিপুরা অ্যামেচার কাবাডি এসোসিয়েশনের উদ্যোগে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও জুনিয়র বালিকাদের প্রশিক্ষণ চলছে। পাশাপাশি অনূর্ধ্ব ১৭ স্কুল জাতীয় আসরের জন্য বালক ও বালিকাদের কোচিং ক্যাম্প চলছে। সার্বিক বিষয়ে জানান ত্রিপুরা অ্যামেচার কবাডি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুলু পাল। তিনি জানান জাতীয় স্তরের জন্য সাব জুনিয়র দলের বাছাই পর্ব চলছে এইদিন। রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে ও মেয়েরা এই বাছাই পর্বে অংশগ্রহণ করেছে। তিনটি বিষয় বিবেচনা করে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বছাই পর্বের পর ছেলেদের দল যাবে হরিদ্বারে এবং মেয়েদের দল যাবে ঝারখন্ডে। প্রতিটি দলের জন্য ১৪ জনকে বাছাই করা হবে বলেও জানান তিনি।
জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য সাব জুনিয়ার কাবাডি বালক ও বালিকা দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় শুক্রবার
19