আগরতলা ২০ নভেম্বর:– কংগ্রেস করার অপরাধে ৭২ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর বিজেপি কর্মীর। ঘটনা রাজধানীর এমবি টিলা বাজারে। ঘটনার বিবরণে জানা যায় ৭২ বছর বয়সী রতন কুমার দত্ত বাড়ি থেকে বের হয়ে চা খেতে এমবি টিলা বাজারে যান। তখনই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে তাকে মার ধর শুরু করে। পরবর্তী সময় ঘটনাস্থলে যান ৩৯ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাস। তিনি আহত ব্যক্তিকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে আইজিএম হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে যান সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, দীপক কুমার দাস সহ অন্যান্যরা। পরবর্তী সময় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আহত ব্যক্তিকে সাথে নিয়ে স্থানীয় থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের শাসক দলের প্রার্থী পরাজয় নিশ্চিত ভেবে কংগ্রেস কর্মী সমর্থকদের উপর এই ধরনের হামলা সংগঠিত করা হচ্ছে।
রাজধানীর এমবি টিলা বাজারে কংগ্রেস করার অপরাধে ৭২ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর বিজেপি কর্মীর
20