আগরতলা, ৭ নভেম্বর: শুক্রবার রাতে রাজধানীর আগন্তুক ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা প্রয়াত দেবল পালের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় প্রয়াত দেবল পালের সহধর্মিণী বাড়িতে ছিলেন না। শুক্রবার রাতে তিনি মেয়ের বাড়িতে ছিলেন। খালি বাড়িতে আচমকা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পাড়া প্রতিবেশীরা খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। ততক্ষণে আগুন ভয়াবহ রূপ ধারন করে। দমকল বাহিনীর কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে প্রয়াত দেবল পালের বসত ঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই বাড়িতে ছুটে যান প্রয়াত দেবল পালের স্ত্রী। তিনি ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙ্গে পড়েন। মহকুমা প্রশাসন থেকে তাৎক্ষনিক ১০ হাজার টাকা সহায়তা করা হয়। শনিবার প্রয়াত দেবল পালের বাড়িতে যান এলাকার বিধায়ক দীপক মজুমদার। কথা বলেন পরিবারের লোকজনদের সাথে। ব্যক্তিগত ভাবে অসহায় পরিবারটিকে ৫০ হাজার টাকা প্রদান করে সহায়তা করেন। পড়ে দীপক মজুমদার জানান যে ঘটনা ঘটেছে দুঃখ জনক। অসহায় পরিবারটিকে সরকার ও বিজেপি দলের পক্ষ থেকে যতটা সম্ভব সহায়তা করা হবে। পরিবারটি যেন পুনঃরায় সুন্দর ভাবে বসবাস করতে পারে তার জন্য যা যা করার প্রয়োজন করা হবে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রয়াত দেবল পালের পরিবারকে ব্যক্তিগত ভাবে ৫০ হাজার টাকা সহায়তা করলেন বিধায়ক দীপক মজুমদার
6