আগরতলা, ৭ নভেম্বর: পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে ৩১ অক্টোবর থেকে শুরু হয় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সীমা শেষ হয় ৬ নভেম্বর। ৬ নভেম্বর বিকাল তিনটা পর্যন্ত ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনে মোট মনোনয়ন পত্র জমা পড়েছে ১ হাজার ১০৯ টি। প্রার্থী রয়েছে ৮৭৯ জন। বিজেপির থেকে মনোনয়ন পত্র জমা পড়েছে ৪৬৭ টি, প্রার্থী রয়েছে ৩৪৫ জন। সিপিআইএম জমা দিয়েছে ৩৫৯ টি, প্রার্থী রয়েছে ২৬৩ জন। কংগ্রেস জমা দিয়েছে ২৩২ টি, প্রার্থী রয়েছে ২২১ জন। তিপ্রা মথা পার্টি জমা দিয়েছে ১৫ টি, প্রার্থী রয়েছে ১৫ জন। নির্দল সহ অন্যান্য দল থেকে জমা দিয়েছে ৩৬ টি মনোনয়ন পত্র, প্রার্থী রয়েছে ৩৫ জন। ৫ টি নগর সংস্থা যথাক্রমে মোহনপুর পুর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত, কমলপুর নগর পঞ্চায়েত, রাণীরবাজার পুর পরিষদ ও শান্তিরবাজার পুর পরিষদ নির্বাচনে শুধুমাত্র বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে। আগরতলা পুর নিগমের নির্বাচনে মোট ১৯২ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। প্রার্থী রয়েছে ১৬৪ জন। বিজেপি দলের প্রার্থী রয়েছে ৫১ জন, সিপিআইএম দলের প্রার্থী রয়েছে ৪৪ জন, কংগ্রেস দলের প্রার্থী রয়েছে ৫১ জন। নির্দল সহ অন্যান্য দলের প্রার্থী রয়েছে ১৮ জন। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন রাজ্যের নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তী। তিনি আরও জানান স্কুটিনি শেষে এইদিন সন্ধ্যা নাগাদ জানা যাবে ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনে কতগুলি মনোনয়ন পত্র বৈধ।
২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচনে মোট মনোনয়নপত্র জমা পড়েছে ১,১০৯ টিঃরাজ্যের নির্বাচন কমিশনার
2