আগরতলা, ৮ নভেম্বর : রবিবার বাড়ি বাড়ি ভোট প্রচার করেন আগরতলা পুর নিগমের ২৮ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী সমর চক্রবর্তী। এইদিন সকালে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বনকুমারী মুসলিম পাড়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। এবং গণদেবতাদের নিকট ভোট ভিক্ষা করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে বামফ্রন্ট প্রার্থী সমর চক্রবর্তী জানান মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। পুর নিগমের ২৮ নং ওয়ার্ডে উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। নেশায় সবকিছু ঢেকে গেছে। মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন ভেঙ্গে দেওয়ার চেষ্টা চলছে। টুয়েপের কাজ সম্পূর্ণ বন্ধ। লুটপাটের রাজত্ব চলছে। মানুষ তার অবসান চায়। এইদিন বাড়ি বাড়ি ভোট প্রচারের সমর চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির সদস্য বাবুল দেবনাথ, দলের নেতা পিন্টু মজুমদার, চন্দন চক্রবর্তী, প্রসেনজিৎ দে, নিলেশ সাহা, সঞ্জীত ভৌমিক, রাজেশ হুসেন, পেয়ারা খাতুন সহ অন্যান্যরা।
ভোট প্রচারে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন আগরতলা পুর নিগমের ২৮ নং ওয়ার্ডের বাম প্রার্থী সমর চক্রবর্তী
6