5
সিপাহীজলা : বিশালগড়ের দুর্গানগরে স্বর্ণ চুরির ঘটনায় আব্দুল হোসেন সহ মোট ৩ জন গ্রেপ্তার। বিশালগড় থানার পুলিশ শনিবার রাতে এই চুরির ঘটনার মূল মাস্টার মাইন্ড আব্দুল হোসেনকে গ্রেপ্তার করে। কিছুদিন পূর্বে দুর্গানগরে একটি বাড়িতে ঘটে যাওয়া স্বর্ণ চুরি কান্ডের তদন্তে নেমে পুলিশ এই সাফল্য পেয়েছে। মূল অভিযুক্ত আব্দুল হোসেনকে শনিবার রাতে দুর্গানগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই চাঞ্চল্যকর স্বর্ণ চুরির ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত মোট ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বিশালগড় থানার এক পুলিশ অফিসার জানান ধৃত আব্দুল হোসেনের বাড়ি বিশালগড়ের ঘনিয়া মারা এলাকায়। রবিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আব্দুল হোসেনকে আদালতে সোপর্দ করে পুলিশ।