5
আগরতলা, ২৩ নভেম্বর: – আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী অভিজিৎ চক্রবর্তীর প্রচার সজ্জা নষ্টের অভিযোগ। অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতিরা বামফ্রন্ট প্রার্থী অভিজিৎ চক্রবর্তীর সমর্থনে লাগানো প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে। সোমবার সকালে ঘটনা প্রত্যক্ষ করেন বাম প্রার্থী অভিজিৎ চক্রবর্তী। তিনি জানান সোমবার সকালে বাইক র্যাটলিতে অংশগ্রহণ করেন। সেই সময় তিনি জানতে পারেন ওনার প্রচার সজ্জা নষ্ট করে দেওয়া হয়েছে। এই ধরনের অগণতান্ত্রিক কাজ মেনে নেওয়া যায় না। তিনি এই ঘটনার জন্য শাসক দলের দিকে আঙ্গুল তুলেন।