আগরতলা, ২৪ নভেম্বর:- আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার তৃতীয় দফায় অনুষ্ঠিত হলো মকফল। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই মকফল ও ইভিএম প্রশিক্ষণ। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার মানিক লাল দাস। তিনি জানান এইদিন মূলত প্রিসাইডিং অফিসার, ফাস্ট পোলিং অফিসার, সেক্টর অফিসারদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশন নিযুক্ত ইভিএম ইঞ্জিনিয়াররাও এইদিন উপস্থিত রয়েছেন। তারা ভোট কর্মীদের হাতেকলমে শিখিয়ে দিচ্ছেন ইভিএম-এর মাধ্যমে কি ভাবে ভোট গ্রহণ করতে হয়। মূলত আগরতলা পুর নিগমের নির্বাচনকে সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বুধবার উমাকান্ত স্কুলের হল থেকে ভোট কর্মীরা ভোট গ্রহণের সামগ্রী বুঝে নেবেন। এবং পুনরায় এই ভোট গ্রহণের সামগ্রী সেখানে রেখে চলে যাবেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ভোট কর্মীরা ভোট গ্রহণের সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হবে। তিনি আরও জানান কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ানদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে তৃতীয় দফায় অনুষ্ঠিত হলো মকফল
18