22
আগরতলা, ২৪ নভেম্বর:- সিধাই থানা এলাকায় ধ্বংস করা হলো ৩২ হাজারের অধিক গাঁজা গাছ। মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাসগুপ্ত জানান মঙ্গলবার ভোরে সিধাই থানার অন্তর্গত উত্তর দেবেন্দ্র চন্দ্র নগরে গাঁজা চাষ বিরোধী অভিযান চালানো হয়। সিধাই থানার ওসি সমরেশ দাস ও পুলিশ কর্মীদের পাশাপাশি এই অভিযানে ছিলেন বিএসএফ ১০৪ নং বাহিনী এবং টিএসআর জওয়ানরা। অভিযান চলাকালীন সময় ১৬ টি প্লটে থাকা ৩২ হাজারের অধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়। মহকুমা পুলিশ আধিকারিক জানান আগামিদিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।