গণ্ডাছড়া মহকুমার, ২৫ নভেম্বর: – রেগার কাজের দাবিতে ডম্বুর নগর ব্লক ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন বঞ্চিত রেগা শ্রমিকদের। গণ্ডাছড়া মহকুমার ডুম্বুর নগর ব্লকের লক্ষীপুর ভিলেজের ৩০ কার্ড এলাকার রেগা শ্রমিকরা এইদিন ডম্বুর নগর ব্লক ঘেরাও করেন। ব্লক অফিস ঘেরাও করে এইদিন তারা বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের অভিযোগ ডম্বুর নগর ব্লকের একাধিক ভিলেজ কমিটি এলাকায় রেগার কাজের জন্য ডিমান্ড জমা দেওয়া হলেও তিপ্রা মথা দলের সমর্থক, যারা রেগা শ্রমিক তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না। ডুম্বুর নগর ব্লকের লক্ষীপুর ভিলেজের ৩০ কার্ড এলাকায় ৪০ টি রেগার জব কার্ড রয়েছে। রেগার কাজের জন্য ডিমান্ড জমা দেওয়ার পরও কাজ দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে এইদিন তারা ডম্বুর নগর ব্লক ঘেরাও করেছেন। প্রয়োজনে তারা রেগার জব কার্ড তারা এইদিন বিডিও-র নিকট জমা দিয়ে যাবেন। যেহেতু রেগার কাজ মিছলে না তো রেগার জব কার্ড দিয়ে তারা কি করবেন। দীর্ঘ সময় বিক্ষোভ প্রদর্শনের পর বিক্ষোভকারিরা ডম্বুর নগর ব্লকের বিডিও-র সাথে সাক্ষাৎ করে অবিলম্বে তাদের রেগার কাজ প্রদান করার দাবি জানায়। পাশাপাশি তারা লক্ষীপুর ভিলেজের সচিব ও জিআরএস-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানায়।
ডম্বুরনগর ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন রেগার কাজ বঞ্চিত রেগা শ্রমিকদের
4