Home » ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করাঃমুখ্যমন্ত্রী

ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করাঃমুখ্যমন্ত্রী

by sokalsandhya
0 comments

আগরতলা,২৩ নভেম্বর: – আগরতলা পুর নিগম, রাজ্যের অন্যান্য পুর ও নগর সংস্থার নির্বাচনে সরব প্রচার শেষ হওয়ার আর মাত্র কিছু ঘণ্টা বাকি। আগামী ২৭ নভেম্বর রাজ্যের ২১টি পুর ও নগর সংস্থায় একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট গ্রহণ। সেই হিসেবে ২৫ নভেম্বর বিকেল চারটায় শেষ হতে যাচ্ছে সরব প্রচার। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে কোন প্রার্থীর সমর্থনে প্রচার কার্যক্রম করা যাবে না। মানে, হাতে আর মাত্র মঙ্গলবার ও বুধবার। তাই সরব প্রচারের শেষপ্রান্তে দাঁড়িয়ে যার যার প্রার্থীর সমর্থনে অন্তিম লগ্নে প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য তারকা প্রচারকরা। এই অবস্থায় দাঁড়িয়ে সোমবার রামনগর মণ্ডলের উদ্যোগে রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে বর্ডার গোলচক্কর এলাকায় এক সুবিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। আর এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, কমিউনিস্টরা এখন বিজেপির দিশায় পথ চলা শুরু করেছেন। এখন তারাও শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানানো শুরু করেছেন। আমরা ব্যক্তি পুজোয় বিশ্বাসী নই। কিন্তু দেখা যাচ্ছে এবারের নির্বাচনে তারা তাদের প্রার্থীদের ছবি দেওয়া শুরু করেছে। তাই আস্তে আস্তে তারা আমাদের পথে আসা শুরু করেছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, তারা এখন বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি জেভাবে চলছে তাদের সাথে না চললে ট্রেন মিস করবে তারা। কারন আমাদের ট্রেন এখন অনেক গতিতে চলছে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের বিদায়ী মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, রামনগর মণ্ডলের সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এর পাশাপাশি এই সভায় উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের অধীন পুর নিগমের ৭ জন বিজেপি মনোনীত প্রার্থী এবং বিপুল অংশের নারী পুরুষ।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles